আসুন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়াই: শাবনূর

 ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ ক্ষতিগ্রস্তদের নিয়ে বেশ চিন্তিত ঢালিউড অভিনেত্রী শাবনূর।অভিনেত্রী শাবনূর। রেমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন শাবনূর। তিনি লিখেছেন, ‘আসুন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।’তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা সহ দেশের অন্যান্য অঞ্চল। 




এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ।’সামনে চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে শাবনূরের। পাশাপাশি ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামে আরও দুটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে জনপ্রিয় এই অভিনয়শিল্পীর। 

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs