আইন অনুসারে নিন্মোক্ত শর্ত সাপেক্ষে TIN সার্টিফিকেট বাতিল করা যাবে।
- নিশ্চিত হতে হবে আপনার করযোগ্য আয় ছিলনা, বর্তমানে নেই এবং ভবিষ্যতে করযোগ্য আয় হওয়ার সম্ভাবনা নেই।
- যে কর অঞ্চলের আওতায় TIN সার্টিফিকেটটি রয়েছে সেই কর অঞ্চলের উপকর কমিশনারের নিকট লিখিত আবেদন জমা দিতে হবে।
- আবেদনের সাথে ন্যূনতম তিন বছর জিরো রিটার্ণ দাখিলের প্রমাণ (PSR) থাকতে হবে।
- TIN সার্টিফিকেটটি বাতিলের যুক্তিসঙ্গত কারণ আবেদনপত্রে বাখ্যা দিতে হবে।
- NID ১ কপি
- পাসপোর্ট সাইজ ছবি ১ কপি।
- নিজে অথবা প্রতিনিধি দ্বারা কর অঞ্চলে জমা দিতে হবে।
বিঃদ্রঃ কর কতৃপক্ষের বিবেচনায় TIN সার্টিফিকেটটি বাতিলযোগ্য হলে বাতিল হবে অন্যথায় হবেনা।
মোঃ রুহুল আমিন।
কর আইনজীবী-ITP ( NBR Enlisted)
Post a Comment